প্রিন্ট এর তারিখঃ May 15, 2026 ইং
|| প্রকাশের তারিখঃ May 14, 2026 ইং
|| প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ, সততার সাথে কাজ করার আহ্বান- জেলা প্রশাসক

শহর প্রতিনিধি:
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার(১৩ মে) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী সদস্যদের শপথ বাক্য পাঠ করান ফেনীর জেলা প্রশাসক মিজ মনিরা হক। শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখার লক্ষে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের শপথ করান। তিনি বলেন ব্যবসায়ীরা অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই জনগণের ভোগান্তি লাঘবে এবং সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। দুই প্যানেলে বিজয়ী হয়ে যারা শপথ গ্রহণ করেছেন তারা হলেন: সভাপতি: জিয়া উদ্দিন মিষ্টার ,সাধারণ সম্পাদক: মুশফিকুর রহমান পিপুল ,সহ-সভাপতি: আশরাফুল হায়দার, আবুল কালাম আজাদ এবং দিদারুল আলম। যুগ্ম সম্পাদক: ফরিদুল ইসলাম রাহাত ও জিয়া উদ্দিন । সাংগঠনিক সম্পাদক: গিয়াস উদ্দিন হেলাল,সহ-সাংগঠনিক সম্পাদক: এমদাদুল হাসান ও সাইদুল মিল্লাত মুক্ত,কোষাধ্যক্ষ: মুজিবুল হক,প্রচার সম্পাদক: ইফতেখার রাশেদ,দপ্তর সম্পাদক: ইয়াকুব আলী, ধর্ম সম্পাদক: ওমর ফারুক ও দীপক চন্দ্র পাল, এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন মো. নাছির উদ্দিন, ওমর ফারুক সজিব, কাজী শাহ আল রিপন, মনির উদ্দিন, হাজী মো. আইয়ুব, কামরুজ্জামান মজুমদার, মীর শাহ আলম, ওসমান গণি রাসেল, আরিফ মোহাম্মদ, মো. সাইফুল ইসলাম এবং মোশাররফ হোসেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রতিশ্রুতি দেন যে, ফেনী শহরের ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং আধুনিক ও নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© দৈনিক নয়াপয়গাম