মোঃ এনামুল হক পাটোয়ারী
প্রকাশ : May 14, 2026 ইং

ফুলগাজীতে ভারতীয় গরুর চোরাচালান ও মরণব্যাধি ভাইরাসের আতঙ্ক, লোকসানের শঙ্কায় খামারিরা





 কামরুজ্জামান মুন্না ও রাহাত চৌধুরী:-
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীর ফুলগাজীতে দেশীয় খামারি ও কৃষকদের মধ্যে চরম অস্থিরতা ও উদ্বেগ বিরাজ করছে। একদিকে পশু খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অন্যদিকে সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় গরুর চোরাচালান দেশি গরুর বাজারে ধস নামার উপক্রম হয়েছে। এতে স্বাবলম্বী হওয়ার আশায় লালন-পালন করা পশুর ন্যায্য মূল্য পাবেন কি না, তা নিয়ে খামারিরা এখন বড় ধরনের আর্থিক লোকসানের মুখে। খামারিদের সাথে কথা বলে জানা যায়, গত এক বছরের ব্যবধানে গো-খাদ্যের দাম আকাশচুম্বী হয়েছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে এসে গমের ভুষি, সরিষার খৈল, ধানের কুড়া এবং খড়ের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। একদিকে খাবারের পেছনে হাড়ভাঙা খাটুনি ও অতিরিক্ত ব্যয়, অন্যদিকে বাজারে পশুর কাঙ্ক্ষিত দাম না থাকায় দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক খামারিরা। ফুলগাজী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় কোরবানির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক মাহমুদ জানান, ফুলগাজীতে এবার কোরবানির উপযোগী পশুর সংখ্যা ৮ হাজার ৯৭২টি, যা গত বছর ছিল ৭ হাজার ৩৪টি। অর্থাৎ এ বছর সম্ভাব্য চাহিদার চেয়ে প্রায় ৭শ পশু বেশি মজুদ রয়েছে। চাহিদার তুলনায় জোগান পর্যাপ্ত হওয়া সত্ত্বেও ভারতীয় গরুর অবৈধ প্রবেশের ফলে খামারিরা ন্যায্য মূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, ভারতীয় গরুর অনুপ্রবেশের ফলে বাংলাদেশের খামারে ছড়িয়ে পড়ছে ভয়াবহ সংক্রামক ব্যাধি। ডাক্তার তারেক মাহমুদ সতর্ক করে জানান, ভারতীয় গরুর প্রভাবে এলএসডি এবং এফএমডি বা ক্ষুরা রোগের মতো প্রাণঘাতী ও মরণব্যাধি ভাইরাসের ঝুঁকি প্রকট হয়ে উঠছে। চোরাই পথে আসা এসব পশুর কোনো স্বাস্থ্য পরীক্ষা না থাকায় আক্রান্ত পশু থেকে দ্রুত সুস্থ দেশি গরু সংক্রমিত হচ্ছে। ভাইরাসে আক্রান্ত হয়ে গবাদি পশুর মৃত্যু ঘটলে মুহূর্তেই নিঃস্ব হয়ে যাচ্ছেন দরিদ্র খামারিরা। এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঈদুল আযহাকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো ভারতীয় গরু অনুপ্রবেশের ঘটনায় গরু জব্দ হয়নি এবং সেই সংক্রান্ত কোনো মামলাও থানায় হয়নি। অনুসন্ধানে জানা যায়, উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা, খেজুরিয়া এবং মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর ও কামাল্লা সীমান্ত দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে গরু প্রবেশ করছে। এসব গরু বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হয়ে ভোর হওয়ার আগেই পৌঁছে যাচ্ছে চাঁদগাজী ও মুন্সিরহাটসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটে। স্থানীয়দের দাবি, সীমান্তের নিরাপত্তা ও টহল আরও কয়েকগুণ বৃদ্ধি করা না হলে এই চোরাচালান বন্ধ করা সম্ভব হবে না। আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন জানান তার তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ২৬ হাজার টাকা দিয়ে কেনা গরু ২৫ দিনের মাথায় ৩৫-৩৬ হাজার টাকা দাম উঠলেও, ভারতীয় গরুর প্রভাবে গত ৭ দিনে ব্যাপারীরা মাত্র ৩০ হাজার টাকা দাম বলছে। তিনি আক্ষেপ করে বলেন, এভাবে চলতে থাকলে লোকসানের ভয়ে সাধারণ মানুষ পশু পালন ছেড়ে দেবে, যা ভবিষ্যতে দেশে বড় ধরনের খাদ্য সংকট সৃষ্টি করতে পারে। বর্তমানে ফুলগাজীর খামারিরা বহুমুখী সংকটের মুখে। খাবারের উচ্চমূল্য ও মরণব্যাধি ভাইরাসের আক্রমণের ভয় থাকা সত্ত্বেও তারা লাভের আশায় বিনিয়োগ করেছিলেন। কিন্তু ভারতীয় গরুর প্রভাবে ন্যায্য মূল্য না পেলে দেশের পশুপালন শিল্প হুমকির মুখে পড়বে। দেশের অর্থনৈতিক সুরক্ষা এবং প্রান্তিক খামারিদের টিকে থাকার স্বার্থে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট খামারিদের আর্তনাদ হচ্ছে যে, বিজিবি যদি সীমান্তে কড়াকড়ি আরোপ করে এবং নজরদারি আরও জোরদার করে, তবেই তারা এই বিশাল আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে। দেশীয় খামারিদের এই সঙ্কট নিরসনে এবং সরকারের রাজস্ব ক্ষতি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20